News & Event

Event

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন

সুস্থ্য ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই

----------প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন, সু¯্য’ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, সু¯্য’দেহে সুন্দর মনের বাস। শরীর এবং মনের একটি সুসমন্বিত বিকাশই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে খৃষ্টপূর্বকাল থেকে ৭৮৬ অব্দে গ্রিসে অলিম্পিক গেমসের সূত্রপাত হয়েছিল। তারপর থেকে আনুষ্ঠানিকভাবে খেলাধূলা চলে আসছে এবং সারা পৃথিবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শাখা হিসেবে খেলাধুলা এবং সংস্কৃতিচর্চাকে গুরুত্ব দেয়া হয়েছে। ড. রাশিদ আসকারী বলেন, আমাদের দেশও এর থেকে পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লেখাপড়া, শিক্ষা এবং গবেষণার পাশাপাশি সংস্কৃতিচর্চা এবং খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এরকম আন্তঃবিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে চলেছি। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাতে জয়-পরাজয় থাকবেই। তবে খেলাতে সবচেয়ে বড় বিষয় হলো ক্রীড়া নৈপূণ্য। আশারাখি প্রতিটি দল তাদের ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে দর্শকদের মন জয় করবে।

আজ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায়, ফুটবল মাঠে, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ড. রাশিদ আসকারী এসব কথা বলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সভাপতির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রেমী মানুষ। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে চান। একারণেই বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ব্যাপকভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি দল নিয়ম মেনে সুশৃংঙ্খল পরিবেশে খেলাধুলা করবে এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি গুরুত্বপুর্ণ অধ্যায়। যে কয়দিন এ প্রতিযোগিতা চলবে, সে কয়দিন ক্যাম্পাস প্রাণবন্ত এবং আনন্দময় থাকবে। তিনি বলেন, এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান আরও একধাপ এগিয়ে যাবে। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দলসহ ৯টি দলঅংশগ্রহণ করেছে। ২৩ হতে ২৭ ফেব্রুয়ারি হ্যান্ডবল এবং ১ হতে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেল দু’বেলা বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে মহাসচিব হলেন মোর্শেদ
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান। আজ ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে তাঁকে মহাসচিব নির্বাচিত করা হয়। ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম। উপদেষ্টা হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা এবং মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব পরিচালক মোসাঃ লিলি আখতার। ইসলামী শ্বিবিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মীর মোঃ মোর্শেদুর রহমান আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব হলেন।

ইবি ভিসি’র অভিনন্দন 
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা উপদেষ্টা পদে, সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান মহাসচিব পদে এবং সহকারী হিসাব পরিচালক মোসাঃ লিলি আখতার মহিলা সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাঁদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

অভিনন্দন বার্তায় ড. রাশিদ আসকারী বলেন, ৩ জন কর্মকর্তার সাফল্যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার আজ গর্বিত ও আনন্দিত। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।


অপর পৃথক পৃথক অভিনন্দন বার্তায়, অফিসার্স ফেডারেশনে নব নির্বাচিত ইবি’র ৩ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। অভিনন্দন বার্তায় তাঁরা নব নির্বাচিত ৩ কর্মকর্তার সার্বিক মঙ্গল কামনা করেন।