News & Event

02
Nov 26

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলরের মতবিনিময়

VIEW
01
Nov 26

নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের উদ্বোধন

VIEW
28
Oct 26

বিশ্ববিদ্যালয়ে ‘সান্ধ্য আইন’ প্রতিষ্ঠার খবর গুজব: উপাচার্য

VIEW
27
Oct 26

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা, ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ পালিত

VIEW
27
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
21
Oct 26

প্রশাসনের চার পদে নতুন পদায়ন

VIEW
14
Oct 26

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ইবি সফর/প্রস্তুতি জোরদারের নির্দেশ ভাইস চ্যান্সেলরের

VIEW
14
Oct 26

ডিনস অ্যাওয়ার্ড পেলেন কৃতী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ভাইস চ্যান্সেলর

VIEW
13
Oct 26

সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

VIEW
13
Oct 26

বায়োটেকনোলজি বিভাগে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশ

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে ওয়েবসাইটের তথ্য সংযোজন ও হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য, প্রকাশনা, পেশাগত অভিজ্ঞতা, গবেষণার আগ্রহের ক্ষেত্র, ছবি ও পরিচিতিমূলক বিবরণ যুক্ত করার পদ্ধতি দেখানো হয়। এ ছাড়া শিক্ষকদের ড্যাশবোর্ডের বিভিন্ন অংশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিভাগগুলো কীভাবে নিজ নিজ তথ্য সংযোজন ও হালনাগাদ করতে পারবে, তা-ও প্রদর্শন করা হয়।
 
আইসিটি সেলের পরিচালক ড. জাহিদুল ইসলাম ওয়েবসাইটে তথ্য সংযোজন ও নিয়মিত হালনাগাদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য সবার কাছে সহজে পৌঁছে দিতে একটি তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার তথ্য দেশি-বিদেশি গবেষক এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জানতে ও গবেষণা সহযোগিতার সুযোগ তৈরি করতে সহায়তা করে। পাশাপাশি বিভাগ, অফিস ও হলের সঠিক তথ্য সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় নির্দেশনা পেতে সাহায্য করে। তিনি দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে সংযোজন ও হালনাগাদের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
 
কর্মশালায় মূল উপস্থাপনা ও হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে দেখান কীভাবে ওয়েবসাইটে তথ্য সংযোজন, সম্পাদনা ও অপসারণ করতে হয়। মেহেদী হাসান জানান, ওয়েবসাইটসংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তা দিতে আইসিটি সেল সব সময় প্রস্তুত রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব শিক্ষক, বিভাগ, অফিস ও হলের শতভাগ তথ্য ওয়েবসাইটে সংযোজনের লক্ষ্যে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।