Communication and Multimedia Journalism

Academic / Faculties / Message From Chairman

Message From Chairman

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের যাত্রা শুরু ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) অনার্স ইন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে। বিভাগে বর্তমানে ২০২০-২০২১ থেকে ২০২৫-২০২৬ পর্যন্ত মোট ছয়টি শিক্ষাবর্ষের সর্বমোট ২০০ জন শিক্ষার্থী রয়েছে। বিভাগের সভাপতি হিসেবে গত ১৬.০৯.২০২৬ খ্রি. তারিখ হতে আমি দায়িত্ব পালন করছি। বিভাগের মোট চার জন শিক্ষকের বাকিরা হলেন- সহকারী অধ্যাপক জনাব মোঃ উজ্জ্বল হোসেন, প্রভাষক জনাব মোঃ জাকির হোসেন, প্রভাষক জনাব রুকাইয়া আখতার।

বর্তমানে মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ৪র্থ তলায় বিভাগটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভাগে বর্তমানে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) অনার্স ইন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম ‎এবং মাস্টার্স ইন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম প্রোগ্রাম দুইটি চালু রয়েছে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভাগে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক একটি ক্লাব রয়েছে।

ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) অনার্স ইন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম একটি চার (০৪) বছরের স্নাতক প্রোগ্রাম। এটি আটটি সিমেস্টারে বিভক্ত যার প্রতিটি ছয় মাস সময়কাল নিয়ে গঠিত। ইতিমধ্যে বিভাগটিতে আউটকাম বেজড কারিকুলাম (ওবিই)-এর আলোকে সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সামগ্রিক প্রোগ্রামটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে একটি অত্যাধুনিক জ্ঞান, দক্ষতা, যোগ্য এবং সহানুভূতিশীল স্নাতক হিসেবে প্রস্তুত করা। তাদেরকে উদ্ভাবন ও গণমাধ্যম, যোগাযোগ এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রের পেশাদার হিসেবে গড়ে তোলা। এই প্রোগ্রামের অধীনে থাকা শিক্ষার্থীরা তত্ত্ব ও ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হবে। সমালোচনামূলক চিন্তাবিদ সমস্যা সমাধানে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন, পেশাদারী মূল্যবোধ এবং নৈতিক মানগুলির উচ্চবোধসহ সমাধানকারী এবং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে উঠবে তারা।

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিএসএস (সম্মান) প্রোগ্রামটির উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এবং পেশাদারি দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করবার যোগ্য করে তোলা। তাই যোগ্য, সহানুভূতিশীল, মানবিক মূল্যবোধের উচ্চতর অনুভূতিসম্পন্ন স্নাতক তৈরি ও জীবনমুখী শিক্ষা, গবেষণার মাধ্যমে জ্ঞান-দক্ষতা ভিত্তিক সমাজ প্রস্তুত করার লক্ষ্যে মানবীয় যোগাযোগ এবং সাংবাদিকতার নানাবিধ বিষয় সম্পর্কে তাদেরকে পাঠগত ও ব্যবহারিক ধারণা প্রদান করা। শিক্ষার্থীদেরকে একটি যুগোপযোগী বিশ্বের প্রতিযোগী হিসেবে সক্ষম করতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা; তাদের জন্য অত্যাধুনিক জ্ঞান, গবেষণা, উদ্ভাবনী, সহানুভূতিশীল-পেশাদার গণমাধ্যম এবং যোগাযোগ কর্মী হিসেবে প্রস্তুতি গ্রহণের পরিবেশ নিশ্চিত করা। ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে সৎ ও নৈতিকতার সাথে চলবার শিক্ষাদান। স্নাতকদেরকে যোগ্য, সহানুভূতিশীল, নৈতিকভাবে চালিত এবং সামাজিকভাবে দায়িত্বশীল করা। মানবতাবাদ, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের ধারণা প্রচারের মাধ্যমে সমাজে অবদান রাখতে পারা। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী জ্ঞান, প্রজ্ঞা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীদেরকে উচ্চ-দক্ষ গণমাধ্যম এবং যোগাযোগ কর্মীতে পরিণত করা। ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে স্নাতকদের দক্ষতা, হাতে-কলমে অভিজ্ঞতা এবং সচেতনতা দিয়ে গড়ে তোলা। বৈচিত্রপূর্ণ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কাজ করবার উপযোগী করে গড়ে তোলা।

মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম একটি এক (০১) বছরের প্রোগ্রাম। প্রোগ্রামটি তিনটি সিমেস্টারে বিভক্ত।

 

Tonmoy Saha Joy

Chairman
Dept. of Communication and Multimedia Journalism
Email: tonmoysahajoy.du@gmail.com
Cell: 01927934840